স্ট্রিম প্রতিবেদক

কোনো কাজ না করেই ভুয়া কার্যাদেশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের জাল প্যাড বানিয়ে ১৩ কোটি ৭১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানসহ ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক সজীব আহমেদ মামলাটি করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ও চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হেমায়েত উল্যাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, প্রধান প্রকৌশলী এবং বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট কামাল হোসেন হাওলাদার।
এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে এই জালিয়াতি করেন। আসামিরা ঢাকার ৩৬ তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ার-২ ভবনের সিভিল ও ইলেকট্রো-মেকানিক্যাল কাজের নামে ভুয়া কার্যাদেশ ইস্যু করেন। বাস্তবে সেখানে কোনো কাজ হয়নি। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নামের ভুয়া প্যাড তৈরি জাল আবেদনপত্র ও ভাউচার তৈরি করা হয়। এর বিপরীতে ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকার ১৬টি চেক ইস্যু করা হয়।
এতে আরও বলা হয়, বিপুল ওই অর্থ উত্তোলন করা হলেও নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ওই অর্থ নগদে এবং বিভিন্ন ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন আসামিরা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে