স্ট্রিম প্রতিবেদক

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব তলবের আলোচনার মধ্যেই ৯টি ব্যাংকের স্টেটমেন্ট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএফআইইউ শুধু তার ব্যক্তিগত হিসাবের তথ্য চাইলেও তিনি নিজের ও পরিবারের ৯টি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করেছেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘বিএফআইইউ কেবল আমার তথ্য চেয়েছে, কিন্তু অধিকতর স্বচ্ছতার জন্য আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্যসহ জনসমক্ষে দিলাম। আমাদের কোনো কিছুই লুকানোর নেই।’
সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও অবাস্তব আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘কিছুদিন আগে ১০ বিলিয়ন ডলার দুর্নীতির একটি অবাস্তব গল্প ছড়ানো হয়েছে। এমনকি সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে ১০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া হয়েছে। এসব স্রেফ ক্যারেক্টার অ্যাসাসিনেশন ছাড়া আর কিছু নয়।’
সিটি করপোরেশনের টেন্ডার নিয়ে ওঠা প্রশ্নের জবাবে সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘সিটি করপোরেশনের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ স্বায়ত্ত্বশাসিত বডির মাধ্যমে হয়। বর্তমান যুগে সবকিছু ই-জিপিতে সংরক্ষিত থাকে, এখানে তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। যেকোনো তদন্তে এটি পরিষ্কার হয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। একটি গোষ্ঠী যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা এখনো বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে ভিত্তিহীন নিউজ ছড়াচ্ছে। দ্বিতীয় পক্ষের বক্তব্য না নিয়ে এমন নিউজ প্রকাশ করা সাংবাদিকতার স্ট্যান্ডার্ডকে প্রশ্নবিদ্ধ করে।’
গত বছরের ১০ ডিসেম্বর উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্বচ্ছতা নিশ্চিত করাই তার বর্তমান রাজনীতির মূল লক্ষ্য।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিএফআইইউ গত সোমবার একটি অভিযোগের ভিত্তিতে তার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে সকল ব্যাংকে চিঠি পাঠায়, যার পরিপ্রেক্ষিতে বুধবার তিনি সংবাদ সম্মেলন করেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে