স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে একটি ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বাঁশ-কাঠের লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর থেকে খবর পেয়ে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল গিয়ে এসব লাঠিসোঁটা উদ্ধারের পর জব্দ করে সদর থানা পুলিশ।
জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে অবস্থিত রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে এসব জব্দ করা হয়।
থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন স্ট্রিমকে জানান, ৯৯৯–এর কল পাওয়ার পরপরই একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পুকুরের পানিতে ডোবানো অবস্থায় বেশ কিছু দেশীয় লাঠিসোঁটা পাওয়া যায়। তবে কে বা কারা এসব লাঠিসোঁটা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ভোটার বলেন, রহিমানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশের গ্রামগুলো সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা। ‘একটি গোষ্ঠী’ পরিকল্পিতভাবে কেন্দ্রের পাশে লাঠিসোঁটা রেখে ভোটের আগে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টি ঝুঁকিপূর্ণ। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন ও নারী ভোটার দুই লাখ ৫৫ হাজার ৫১৮ জন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীর থেকে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এছাড়া মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম।
ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে লাঠিসোঁটা জব্দের বিষয়ে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তার ইশরাত ফারজানার মোবাইল ফোনে দুপুরে কল করেও সাড়া পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই ভোটগ্রহণ শুরু হয়।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ভায়াল পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহ শহরের একটি ভাড়াবাসা থেকে খুশি খাতুনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের বাসা লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন চারুকলার এক্সটেনশন এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে