স্ট্রিম প্রতিবেদক

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। তারা বলেন, এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।
জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় ১০ থেকে ১২ জন আহত হন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা জাতির বিবেক ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রসৈনিক। তাদের ওপর হামলা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য অশনিসংকেত অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গেসাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বিবৃতিতে শরীয়তপুর সাংবাদিক সমিতির নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে