স্ট্রিম প্রতিবেদক

ফ্রান্সের প্যারিসে মারা যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের (২৩) লাশ দেশে আনা হচ্ছে। প্যারিসের স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ৮টায় তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ পাঠানো হয়। রোববার (১৭ মে) ভোর ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার কথা।
গত ৪ মে বৃহত্তর প্যারিসের জো-অঁ-জোসা এলাকায় ছাত্রাবাসের কক্ষে মহাদেবের মরদেহ পাওয়া যায়। প্রথমে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হলেও গত ১১ মে ফ্রান্স পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, এটি স্বাভাবিক মৃত্যু।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে কোনো সহিংসতার চিহ্ন বা জোরপূর্বক প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্তেও কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
মহাদেব ঘোষের বাড়ি ঝিনাইদহের কাটালাগাড়ি বাজার এলাকা। তিনি অবসরপ্রাপ্ত কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের সন্তান।
যুক্তরাজ্যের কিংস কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী মহাদেব ঘোষ ফ্রান্সের বিজনেস স্কুল এইচইসি প্যারিসে এমবিএ পড়ছিলেন। বাংলাদেশের সংবাদমাধ্যমসহ বিভিন্ন পোর্টালে রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে নিয়মিত কলামও লিখতেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে