স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরা সংলগ্ন পশ্চিম সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ছয়জন মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন। জেলেদের পরিবার মুক্তিপণের টাকা পরিশোধ করার পর তাঁরা বাড়িতে ফেরেন।
মুক্তিপ্রাপ্ত জেলেদের মধ্যে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে আনারুল ইসলাম (২৩), ইমরান হোসেন (২৪) ও সুশান্ত কুমার (২৩) ফিরে আসেন। এছাড়া মো. সাদ্দাম হোসেন (৪০), ইউনুস আলী ও সাইফুল ইসলাম একদিন আগে বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের বাড়ি শ্যামনগর উপজেলার রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে মো. এনামুল হক (৪৫), হযরত আলী (৩৩) সহ চার জেলের এখনো কোন খোঁজ মেলেনি।
এর আগে সোমবার (৩০ মার্চ) পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে জলদস্যু ডন বাহিনী ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে আরও চারজনের সঙ্গে তাদের অপহরণ করা হয়।
ফিরে আসা জেলে ও তাঁদের স্বজনরা জানিয়েছে, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা দিতে হয়েছে জলদস্যুদের। এছাড়া আনারুল, সুশান্ত এবং ইমরানের জন্য প্রত্যেককে ৩৫ হাজার টাকা এবং ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য ২৫ হাজার টাকা করে দিতে হয়েছে।
এদিকে গত বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় এক অনুষ্ঠানে সুন্দরবনকে দস্যুমুক্ত করার ঘোষণা দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা জানিয়েছেন, পরিবেশ প্রতিমন্ত্রীর নির্দেশনার পর র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ তৎপর হওয়ায় অপহৃত অপর জেলেদের নিয়ে সুন্দর বনের গহিনে দিকে নেমে গেছে জলদস্যুরা।
সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালীনি স্টেশন ফরেস্ট অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে