স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার দক্ষিণ বালিপাড়া এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আটক মো. ইব্রাহিমের বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নে। এর আগে ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুই দিনের ব্যবধানে ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় উপজেলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ওই ইমামকে আটক করা হয়। রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদে শাহিনুর ইসলাম ধর্ষণের কথা স্বীকার করেছেন।
তবে স্বীকারোক্তির বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন ওই ইমামকে আটক করে থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে থানায় এনেছি। তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

.png)

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
৩ মিনিট আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
২ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
৩ ঘণ্টা আগে