স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলের মালিকানাধীন গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোদনাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সিফাত গাজী, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে জাহিদের মালিকানাধীন জ্বালানি তেলের গোডাউনের ম্যানেজার বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা পাচারের চেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
জব্দকৃত তেলের বাজারমূল্য এবং এর উৎস খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে রাতেই কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

.png)

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন আইনি ভিত্তিতে একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে।
৪০ মিনিট আগে
কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১ ঘণ্টা আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
২ ঘণ্টা আগে