ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যায় যুবককে পিটিয়ে হত্যানারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একটি মসজিদের ইমামের নেতৃত্বে গঠিত আল ফালাহ কল্যাণ সংগঠনের সদস্যরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।০৫ জুলাই ২০২৬
সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্যসহ আহত ৪নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য ও একজন সোর্স আহত হয়েছেন । এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।০৪ জুলাই ২০২৬
কালেমা যুক্ত করে জাতীয় পতাকা বিক্রি, ২ যুবক গ্রেপ্তারনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তাঁদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।০৩ জুলাই ২০২৬
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর লেপ-তোশক মোড়ানো মরদেহ উদ্ধারনারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে লেপ-তোশক মোড়ানো অবস্থায় তাঁর মরদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ। ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স সড়কের এমপি গলি সংলগ্ন রাস্তার পাশে তার মরদেহ পড়ে ছিল।০২ জুলাই ২০২৬
রেলসেতুর নিচ থেকে প্রয়োজনেই মাটি কাটা হয়েছে: পরিবহনমন্ত্রীনারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। এতে সেতুর ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।০২ জুলাই ২০২৬
আদালত চত্বরে পুলিশের সামনে আসামিকে মারধরনারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত চত্বরে হত্যা মামলার আসামিকে পুলিশের সামনেই মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রিমান্ড শুনানির জন্য তাঁকে কোর্ট হাজত থেকে এজলাসে নেওয়ার পথে এই ঘটনা ঘটে।৩০ জুন ২০২৬
রূপগঞ্জে মাজারের অনুষ্ঠান বন্ধের চেষ্টা, ভক্তদের প্রতিরোধনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাজারে উরস ও বাউল গানের অনুষ্ঠানে ‘তৌহিদী জনতা’ পরিচয় দিয়ে একদল যুবকের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মাজারের ভক্ত ও স্বেচ্ছাসেবকদের প্রতিরোধের মুখে তাঁরা পিছু হটেন।২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জ লিংক রোডে উড়ছে সাদা-কালো পতাকাঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সদর উপজেলার শিবু মার্কেট, জালকুড়ি ও ভূইগড় পর্যন্ত সাদা কাপড়ে কালো রঙে কালিমাখচিত বেশ কিছু পতাকা উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতের আঁধারে অটোরিকশায় এসে কিছু মাদ্রাসাছাত্র এসব পতাকা লাগিয়ে গেছে।২৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন গ্রেপ্তারনারায়ণগঞ্জে রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।২৩ জুন ২০২৬
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি-পুত্র, পরে যুবদল থেকে বহিষ্কারচাঁদাবাজির অভিযোগে আটকের পর নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান।২১ জুন ২০২৬
জনগণের রায়কে সম্মান না করলে গণতন্ত্রপন্থী হওয়া যায় না: জামায়াত আমিরযারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসময় তিনি সরকারকে গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান।১৯ জুন ২০২৬