জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-সিয়াম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১২
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-সিয়াম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু তৌহিদ মো. সিয়াম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শীর্ষ তিন পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। এসব পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাউন্সিলে সভাপতি পদে আবু বাকের মজুমদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সংগঠনটির সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মাহফুজ খান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি লিমন হাছান ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী এবং মো. জহিরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থীর মধ্যে শ্যামলী সুলতানা জেদনী ছিলেন একমাত্র নারী প্রার্থী। তিনি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী।

ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-ফেরদৌস-জহির

একই দিনে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আইয়াম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান।

প্রথম কাউন্সিলের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত