স্ট্রিম সংবাদদাতা

জামালপুরে অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আল আমিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বেলা ১১টার দিকে নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
আল আমিন সদর উপজেলার বাঁশচড়া গ্রামের মুক্তা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নান্দিনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদকসেবী দৌড়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝ নদীতে তলিয়ে যান।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৬ ঘণ্টা অনুসন্ধানের পর বিকেলে নদী থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, ‘নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধার শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে