স্ট্রিম প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচার মামলার আসামি ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের দুই বিলাসবহুল ফ্ল্যাট ও ১৬ একর জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। ক্রোক করা সম্পত্তির মধ্যে ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি ফ্ল্যাট এবং ময়মনসিংহের জমি রয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নথিপত্র অনুযায়ী, ক্রোকের আওতাভুক্ত সম্পদের মধ্যে রাজধানীর গুলশান ও ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ে প্রায় ১৬ একর জমি রয়েছে। এসব স্থাবর সম্পদের দালিলিক মূল্য ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা।
দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এই সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, ফাহমী তাঁর এসব সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। বিচার চলাকালে সম্পদ বেহাত হলে আদালতের রায় বাস্তবায়ন কঠিন হবে। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এজাহার অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ফাহমী ক্ষমতার অপব্যবহার করে বিপুল বিত্তের মালিক হন। তাঁর বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এটি তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
দুদকের তদন্তে আরও জানা গেছে, ফাহমীর ১৬টি ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এ ছাড়া ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলার লেনদেনের তথ্যও পেয়েছে সংস্থাটি। তিনি এসব অপরাধলব্ধ অর্থ নিজ দখলে রেখে ভোগ করছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে