স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রে যাঁরা এফ, এম বা জে ক্যাটাগরির নন-ইমিগ্রেন্ট ভিসার আবেদন করবেন, তাঁদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস 'পাবলিক' রাখার অনুরোধ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তথ্যটি জানানো হয়। শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামে এফ, এম বা জে ভিসা আবেদনকারীদের জন্য পোস্টটি করা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, আবেদনকারীদের পরিচয় এবং যুক্তরাষ্ট্রে ভিসার যোগ্যতা যাচাই প্রক্রিয়া সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এফ, এম ও জে ভিসা হলো যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার উদ্দেশ্যে দেওয়া ভিসার ক্যাটাগরি।
এফ ভিসা হলো একাডেমিক শিক্ষার্থীদের জন্য। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি পূর্ণকালীন একাডেমিক বা ভাষা শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার জন্য দেওয়া হয়। শিক্ষার্থীরা তাঁদের কোর্স শেষ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে অপিটি বা অপশনাল প্র্যাকটিস ট্রেনিংয়ের মাধ্যমে কাজ করতে পারেন। এই ভিসার মেয়াদ বাড়ানোরও সুযোগ থাকে।
এম ভিসা মূলত পেশাদার বা প্রযুক্তি কোর্সের জন্য দেওয়া হয়। যেমন পেশাদার প্রশিক্ষণ, কারিগরি কোর্স অথবা কোনো বিশেষ ধরনের ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুলে ভর্তি। সাধারণত একাডেমিক কোর্সের জন্য এফ ভিসা দেওয়া হয়, আর প্রযুক্তিগত কোর্সের জন্য এম ভিসা। এম ভিসাধারী শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করার পর কাজ করতে পারেন না। তবে, কোর্স শেষের পর দেশে ফিরে আসার জন্য নির্দিষ্ট সময় থাকে।
জে ভিসা দেওয়া হয় একচেঞ্জ শিক্ষার্থী, গবেষক, শিক্ষণ বা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারী অথবা স্বেচ্ছাসেবী কাজের জন্য। যেকোনো এক্সচেঞ্জ শিক্ষার্থী, গবেষক, শিক্ষক অথবা প্রফেশনাল প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন এখানে। জে-১ ভিসা সাধারণত সীমিত সময়ের জন্য দেওয়া হয়। এর সঙ্গে যুক্ত থাকে ‘টু ইয়ার হোম কান্ট্রি ফিজিক্যাল প্রেজেন্স’। যার মানে হলো, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভিসাপ্রাপ্ত ব্যক্তিকে নিজ দেশে ফিরে কমপক্ষে ২ বছর থাকতে হবে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই শর্ত শিথিল করা যায়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে