স্ট্রিম সংবাদদাতা

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পরে মো. আরিফ নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে রোগীর স্বজনরা।
আরিফ স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালাল হিসেবে কাজ করেন। ভুক্তভোগী নারী বুদ্ধিপ্রতিবন্ধী ও মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তৃতীয় তলায় অবকাঠামোর কাজ চলছে। ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আরিফ। ভুক্তভোগীর আর্তচিৎকারে অন্যান্য রোগীর স্বজন ও হাসপাতালের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পালানোর সময় আরিফকে ধরে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে, এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। এক রোগী স্বজন আবুল হোসেন বলেন, বেসরকারি ক্লিনিকের দালালরা অবাধে হাসপাতালে ঘোরাফেরা করে। তাদের নিয়ন্ত্রণ না করলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান বলেন, যুবককে পুলিশে দেওয়া হয়েছে। হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হবে। ক্লিনিকের দালালদের প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে।
সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে