স্ট্রিম সংবাদদাতা

খুলনা নগরে রাজু হাওলাদার নামের এক গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি করার অভিযোগ উঠেছে।
আহত রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার মাস্টার গলির বাসিন্দা ইউনুস হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নগরের লবণচরা থানার কোবা মসজিদ-সংলগ্ন এলাকায় পেটে গুলিবিদ্ধ হন রাজু। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কখন ও কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা আছে। লবণচরা থানায় তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর ওপর গুলির ঘটনা কখন ও কোথায় ঘটেছে এখনো স্পষ্ট নয়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। তার পেটে গুলির চিহ্ন ছিল। তার বিরুদ্ধে থানায় চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
তিনি বলেন, ঘটনার নেপথ্যের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে অ্যাম্বুলেন্সে গুলির ঘটনার বিষয়ে তেমন কিছু বলতে পারেননি তিনি।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, ‘গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি গুলি চালিয়েছে বলে শুনেছি। পরে তারা আমাদের কাছে বিষয়টি জানিয়ে বাড়তি নিরাপত্তা চায়। আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের আমাদের থানা এলাকা পার করে দিই।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পেয়েছি আমরা। পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে।

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় শুক্রবার (২১ মে) সন্ধ্যায় মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ জনতা।
৩১ মিনিট আগে
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সহজলভ্য করতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ কান্ট্রি কনক্লেভ ২০২৬’।
৩৬ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পশুর হাটের ইজারায় নতুন সমীকরণ দেখা গেছে। পুরনো আধিপত্য ভেঙে এসব হাট নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। তবে কাটেনি সিন্ডিকেট ও সমঝোতার সংস্কৃতি। অন্তত দুটি হাটে সরকারি দরের চেয়ে নামমাত্র বেশিতে ইজারা সম্পন্ন হয়েছে।
৩৮ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
১ ঘণ্টা আগে