কদমতলীতে দুই পক্ষের সংঘর্ষে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধরাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ রনি (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের (ঢাকা ম্যাচ ইউনিট) সাধারণ সম্পাদক।০৬ মে ২০২৬
খুলনায় যুবককে গুলি, ঢাকা নেওয়ার পথে ফের গুলিখুলনা নগরে রাজু হাওলাদার নামের এক গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি করার অভিযোগ উঠেছে।০৫ মে ২০২৬
রাউজানে দাওয়াত শেষে ফেরার পথে গুলিতে যুবক নিহতচট্টগ্রামের রাউজানে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার জঙ্গল রাউজান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এর আগে ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকায় গুলিতে নিহত হন আবদুল মজিদ (৬০) নামে একজন।২৫ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌপুলিশের টহল টিমের ওপর হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর কুষ্টিয়া সীমান্তবর্তী হরিপুর এলাকায় টহলরত নৌপুলিশের একটি টিমের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে ঘটা এই ঘটনায় লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।২২ এপ্রিল ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি, প্রতিবেশীসহ গুলিবিদ্ধ ১০কুষ্টিয়ার দৌলতপুরে লোডশেডিংয়ের মধ্যে এক স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের সদস্য ও আশপাশের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।২১ এপ্রিল ২০২৬
খুলনায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহতখুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিজের নামে ইস্যু করা গুলিতে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহতফরিদপুরের বোয়ালমারীতে বিরোধপূর্ণ পৈতৃক জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শর্টগানের গুলিতে হুমায়ুন কবীর মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।২৫ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ ডিএনসির কর্মকর্তাঅভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।০২ মার্চ ২০২৬
বাসায় ফিরে বিছানায় পিস্তল, শিশুপুত্রের গুলিতে আহত এসআইদায়িত্বপালন শেষে বাসায় ফিরে নিজের নামে ইস্যু করা পিস্তল রেখেছিলেন বিছানায়। শিশুপুত্র সেই পিস্তল নিয়ে খেলার সময় গুলি বেরিয়ে আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাটোর পুলিশ-লাইন্সে এই দুর্ঘটনা ঘটে।২৮ ফেব্রুয়ারি ২০২৬
খুলনা নগরীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাখুলনা মহানগরীতে মোটরসাইকেলে করে এসে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এই ঘটনাটি ঘটে।২৬ ফেব্রুয়ারি ২০২৬
সাগরে জলদস্যুর গুলিতে কিশোর জেলের মৃত্যুবঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার এক কিশোর জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহাদত হোছাইনের (১৭) মাছ ধরার ট্রলারটি উপকূলে এলে বিষয়টি জানাজানি হয়। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।২৬ ফেব্রুয়ারি ২০২৬