স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টায় শূন্যরেখায় আটকে থাকা ১১ জনকে প্রায় ৪৮ ঘণ্টা পর ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু ছিল।
গতকাল রবিবার (৭ জুন) রাত তিনটার পর তাঁদের ভারতের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
এর আগে গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে তিনটার দিকে মশালগাঁও সীমান্তে ওই ১১ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এর পর থেকে শূন্যরেখায় দুদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশু থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
বিজিবি জানায়, রবিবার রাত আনুমানিক তিনটার পর বিএসএফ শূন্যরেখায় থাকা তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশুসহ মোট ১১ জনকে ভারতের ভেতরে নিয়ে যায়। তাই বর্তমানে মশালগাঁও শূন্যরেখা এলাকায় কেউ অবস্থান করছেন না। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতায় ঠাকুরগাঁও জেলার সীমান্তে বিজিবি সতর্কতা ও কড়া নজরদারি বাড়িয়েছে।
ব্যাটালিয়নের (সীমান্ত রক্ষা দল) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে