গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯: ২৩
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী ইমরান শেখ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে এবং একই বিধিমালার ধারা মোতাবেক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হলো।

গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা ইমরান হোসেন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী। অফিসে বসে তিনি ঘুষের টাকা গুনে নিচ্ছেন- এমন দুই মিনিট দুই সেকেন্ডর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, টাকা নেওয়ার সময় ইমরান ঘুষ দেওয়া ব্যক্তির নাম-পরিচয় নোট করে রাখছেন। যদিও ঘুষ দেওয়া ব্যক্তির পরিচয় ভিডিওতে অস্পষ্ট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ভিডিও দেখার পর প্রাথমিকভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে বিভাগীয় মামলার মাধ্যমে দোষী প্রমাণিত হলে স্থায়ীভাবে বরখাস্ত হতে পারেন।

Ad 300x250

সম্পর্কিত