স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে, দেরি হবে না। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ীই নির্বাচন হবে বলে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘একটা বিষয়ে নিশ্চিত থাকেন ইলেকশন (নির্বাচন) দেরি হবে না। অধ্যাপক ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’
প্রধান উপদেষ্টার প্রেস আরও বলেন, আগামী পাঁচ-ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না।
প্রেস সচিব বলেন, ‘তিনি (অধ্যাপক ইউনূস) প্রথমে বলেছিলেন, এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়... কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।‘
বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর। সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে