জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালার মরদেহ বাড়িতে পৌঁছেছে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাদারীপুর

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯: ৪২
সাগর বালার বাড়িতে শোকের মাতম

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার সাগর বালার মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। মরদেহ আসার পর শুরু হয় শোকের মাতম।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে মরদেহবাহী গাড়িটি বাড়ির সামনে পৌঁছালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্য ও গ্রামবাসী চোখের পানি ফেলে সাগর বালার মরদেহ কাঁধে করে বাড়ির উঠানে নিয়ে আসেন। এক নজর দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য বদলের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান। সেখানে তিনি গত দুই বছর ধরে একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন। গত সেপ্টেম্বরে তিনি নিখোঁজ হন। নিখোঁজের কয়েক দিন পর ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ একটি কালো ব্যাগে লুকানো অবস্থায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

নিহত সাগর বালা রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে ছিলেন। পারিবারিকভাবে তাঁর মরদেহের সৎকার করা হয়েছে।

সম্পর্কিত