স্ট্রিম প্রতিবেদক

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের প্রতারণা রোধে সরকার সাতটি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেও ব্যবহারকারীর অসতর্কতা এবং প্রযুক্তিগত অপব্যবহারের কারণে প্রতারণার ঝুঁকি বাড়ছে। অনেক ক্ষেত্রে গ্রাহকরা পাসওয়ার্ড বা পিন শেয়ার করা, ডিভাইস হ্যাকিং এবং প্রতারকদের নতুন কৌশলের কারণে ক্ষতির মুখে পড়ছেন।
তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং প্রতারণা প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।
অর্থমন্ত্রী জানান, প্রতারণা ঠেকাতে প্রথমত এক এনআইডির বিপরীতে একটি এমএফএস প্রতিষ্ঠানে একটি মাত্র হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকের মোবাইল নম্বর সংশ্লিষ্ট এনআইডিতে নিবন্ধিত কিনা তা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্রাহকদের সচেতন করতে এসএমএস, ভয়েস মেসেজ, ইমেইল ও গণমাধ্যমে প্রচারণা চালাতে এমএফএস সেবাদাতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএফএস এজেন্টদের কার্যক্রমে নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক লেনদেনে জড়িত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সেবাদাতাদের নিজস্ব ব্যবস্থাকে কার্যকর করা হয়েছে।
প্রতারণার অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এমএফএস সেবাদাতাদের ঝুঁকি মূল্যায়নে নিয়মিত পরিদর্শন চালাচ্ছে।
সন্দেহজনক লেনদেনের তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া অনলাইন ব্যাংকিং নিরাপদ করতে সব ব্যাংকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, এসব সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় প্রতারণা কমিয়ে আনা এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে