মুজিববর্ষে ৯৮৩ কোটি ব্যয়, হাসিনার এক বছরের খাবার বিল ৩৫ কোটি: অর্থমন্ত্রীবিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘মুজিববর্ষ’ উদযাপনে সরকারি কোষাগার থেকে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার এক বছরের খাবারের পেছনে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছিল।১২ জুলাই ২০২৬
জনস্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কর্মসূচিতে যাবে না সরকার: অর্থমন্ত্রীজনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।১২ জুলাই ২০২৬
দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রীপুরো দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় এনে আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ জুলাই) সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।০৬ জুলাই ২০২৬
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসজাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পাস হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) বাজেট অধিবেশনের শেষ দিনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি পাসের মাধ্যমে সংসদ সদস্যরা কণ্ঠভোটে এই বাজেট অনুমোদন করেন।৩০ জুন ২০২৬
অর্থবিলে ২৩ এমপির জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচজাতীয় সংসদে অর্থবিল ২০২৬-এর ওপর ২৩ জন সংসদ সদস্যের দেওয়া জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য শেষে স্পিকারের কাছে প্রস্তাবগুলো দেওয়া হলেও শেষ পর্যন্ত তা গৃহীত হয়নি।২৯ জুন ২০২৬
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত ও সংস্কার নিয়ে যা বললেন অর্থমন্ত্রীএকীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানত ফেরত ও সংস্কার নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। বুধবার (২৪ জুন) প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন প্রশ্নের জবাবে এ সংক্রান্ত সরকারি পরিকল্পনা ও পাচার করা অর্থ উদ্ধারের অগ্রগতি তুলে ধরেন।২৪ জুন ২০২৬
করের আওতায় আসছে মুদি দোকানসহ কয়েকটি খাতমুদিদোকান, প্রসাধনী, রেস্তোরাঁসহ বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসাসহ বেশ কিছু খাতকে ২০২৬-২৭ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।২৪ জুন ২০২৬
ব্যবসায়ী বিশ্বস্ত হলে এলসি বাধ্যতামূলক নয়: অর্থমন্ত্রীব্যবসায়ীরা বিশ্বস্ত হলে এলসি বাধ্যতামূলক রাখার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সিপিডি বাজেট সংলাপ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।২১ জুন ২০২৬
বাজেট বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সংশয় সিপিডিরপ্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বাজেটের প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ ও সরকারি ব্যয় বাস্তবায়নে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে।২১ জুন ২০২৬
রাশিয়া থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকাররাশিয়া থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই অনুমোদন দেয়।১৭ জুন ২০২৬
সরকারি চাকরিজীবীর বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীসরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই দাবি করেন।১২ জুন ২০২৬