স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) র্যাব সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনিসংলগ্ন পরিত্যক্ত একটি জুট মিলের পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, র্যাব-১১-এর সদর কোম্পানির একটি টহল দল সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আরপিও ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের পাশে ঝোপঝাড়ের মধ্যে স্কচটেপ মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে আছে।
তখনই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তল্লাশি চালায় র্যাব। স্কচটেপে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত বস্তুটির ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের ১টি তাজা কার্তুজ।
র্যাব-১১ জানায়, পিস্তল ও গুলিটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

.png)

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
২ মিনিট আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
২ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
৩ ঘণ্টা আগে