স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। শুক্রবার (৫ জুন) জুমার পর সদর উপজেলার বাঁধেরহাট বাজারে এই কর্মসূচি পালন করে তারা।
জানা গেছে, জুমার পর ছাত্রলীগ-যুবলীগের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক বাজারে জড়ো হয়ে মিছিল বের করে। পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে আসেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। এছাড়া সমাবেশে স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আগে থেকেই বিক্ষোভের খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বড় ধরনের বলপ্রয়োগ করেনি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে