স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুদ্দীনকে পুলিশের মারধরের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের অপসারণ ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কোনো কারণ ছাড়াই পুলিশ হামলা চালায়। এর প্রতিবাদে তারা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন।
এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করেন। সেগুলো হলো– ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে; ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বা হয়রানি বন্ধ করতে হবে; বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
এদিকে থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আক্রান্ত শিক্ষার্থী নাইমুদ্দীন সাংবাদিকদের বলেন, ‘ডিসি মাসুদ নিজে উপস্থিত থেকে আমাদের ওপর বিনা প্রমাণে ও বিনা অপরাধে আক্রমণ চালিয়েছেন। তারা তদন্তের আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা জানি এ দেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি না দিয়ে কেবল পার্বত্য চট্টগ্রামে বদলি করার যে নাটক চলে, আমরা তা মানবো না।’
তিনি যোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি নিজ ক্যাম্পাসের পাশে অনিরাপদ বোধ করে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে ডিসি মাসুদের অপসারণ ও শাহবাগ থানা থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলে কঠোর কর্মসূচিতে যাব।’
একই ঘটনায় আজ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘৫ আগস্টের পর শুধু পুলিশের পোশাক বদল হয়েছে, কিন্তু আচরণের কোনো পরিবর্তন হয়নি। আমরা এই পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার চাই।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে