স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় বাজেটে ভূমিহীন জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং ‘ভূমিহীন কার্ড’ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। শুক্রবার রাজধানীর মেহেরবা প্লাজায় এক আলোচনা সভায় সংগঠনটির নেতারা এই দাবি জানান।
সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘ক্ষমতায় যারা যায়, তারা বিদেশের ঋণ ও জনগণের ট্যাক্সের টাকা লুটপাটের নানা ফন্দি করে। এই লুটপাটের রুখতে ভূমিহীনরা এবার দেশের ৬৪ জেলায় ‘বিকল্প বাজেট’ করবে।‘
তিনি ভূমিহীনদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করে সেখানে আবাসন, রেশন, স্বাস্থ্য ও শিক্ষার নির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান।
প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, ‘বর্তমান সংবিধান ও প্রশাসন ব্রিটিশ আমলের জমিদারি স্টাইলে চলছে। সংবিধান সংস্কার ছাড়া ভূমিহীনদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।‘
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহা মির্জা জানান, ভূমিহীনরা দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান রাখলেও তাদের কর্মসংস্থান নিয়ে কোনো উদ্যোগ নেই। তিনি গ্রামীণ অঞ্চলে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং হাওর অঞ্চলে শস্য শুকানোর যন্ত্র বা ক্রপ ড্রায়ার স্থাপনের প্রস্তাব করেন।
সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জহিরুল ইসলাম কাজল, মিরাজ মোল্লা, আব্দুল হামিদ শেখ এবং আব্দুল শুক্কুর মিয়া প্রমুখ।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩৪ মিনিট আগে