স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার তিন দিনের সরকারি সফরে আগামীকাল ঢাকায় আসছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষা ও শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতেই এই সফর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়ের কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশে চার্লস জে. হার্ডার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, শিক্ষা খাতের বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের অংশীদারিত্ব কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়ে আলোচনা করাই হবে এই সফরের উদ্দেশ্য। চার্লস জে. হার্ডার বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত।

.png)

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১২ মিনিট আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে