নেতাকর্মীদের অভিযোগ: হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক, পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল
স্ট্রিম প্রতিবেদক

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত রাজনৈতিক সমাবেশে বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। চারদিক থেকে গাড়ি আটকে রেখে তারা হামলা চালালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশস্থলে হঠাৎ হামলার আশঙ্কায় এনসিপির নেতা-কর্মীরা বিকল্প পথ দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশ-সেনা সদস্যদের উপস্থিতি এবং কড়া নজরদারির মধ্যেও হামলাকারীরা একপর্যায়ে মঞ্চে ভাঙচুর চালান, চেয়ার ও ব্যানার ছিঁড়ে ফেলেন বলে জানান এনসিপির নেতারা।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। হঠাৎ ২০০-৩০০ লাঠিসোঁটা হাতে লোক এসে হামলার চেষ্টা করে। তারা সবাই আওয়ামী লীগের সমর্থক। আমরা বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, পরিস্থিতি ভালো না, কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল। পরে নিজেরাই সমাবেশস্থল ছাড়তে বাধ্য হই।’
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা পৌনে দুইটার দিকে একটি দল লাঠিসোঁটা নিয়ে পৌর পার্কের সমাবেশস্থলে যায়। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত পাশের আদালত চত্বরে সরে যান। এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় হামলাকারীরা মঞ্চে উঠে চেয়ার ও ব্যানার ভাঙচুর করে।
পরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর নেতৃত্বে পুলিশ ও এনসিপির কর্মীরা একযোগে হামলাকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এনসিপি আবার সমাবেশ শুরু করে।
এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পুরো জেলায় ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.png)

চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
৪০ মিনিট আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের নিরাপত্তার মান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. এ বি এ এম ওবায়দুল ইসলামের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে নারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই দাবিগুলো তুলে ধরে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারটি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিই গ্যাস সংকটে প্রায় বন্ধের উপক্রম। একটি স্টেশন চালু আছে সীমিত পরিসরে। সেখানে পর্যাপ্ত গ্যাস না থাকায় একটি গাড়িতে ৫০ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।
২ ঘণ্টা আগে