স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বাদল গোমস্তা মঙ্গলবার (৩ মার্চ) সকালে স্ট্রিমকে বলেন, ‘আমি সকাল ৮টা পর্যন্ত ঘটনাস্থলেই ছিলাম। পরিস্থিতি এখন স্বাভাবিক। তারপরও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ছাত্রদল ও ছাত্রশিবির উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। এ ঘটনা এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। কোনও পক্ষই মামলা করতে আসেনি। কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশের এই কর্মকর্তা ৯ জন আহত হওয়ার তথ্য জানালেও আহত শিক্ষার্থীদের দাবি এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আহত শিক্ষার্থী ইমরান হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের হয়। এতে প্রায় ১৬ জন আহত হন। পরে আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।
ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন ছাড়াও ঢামেকে আনা অন্য শিক্ষার্থীরা হলেন, ফুড টেকনোলজি বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ মিয়া (২০), মেকানিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল হক (২২), ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান (২২) ও কেমিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম (২২)।
ইমরান হোসেন আরও জানান, রাত আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে