স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। একটি শর্টগানও ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বন্দর উপজেলার রুস্তমপুর চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ফোর্স নিয়ে রাতের ডিউটিতে ছিলেন। ওই সময় তিন ব্যক্তি মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দেন।
তাদের তথ্যে স্থানীয় গুলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সোহানের ঘরে অভিযান চালায় পুলিশের দলটি। ওই সময় ১৪-১৫ জন পুলিশের ওপর হামলা চালায়। তাদের এলোপাথাড়ি কোপে এএসআই সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হন। ওই সময় শর্টগানটি ছিনিয়ে নেওয়া হয়।
এদিকে, হামলার খবর পেয়ে বন্দর থানা ও ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সোহানের টিনশেড ঘরের পেছনের সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় খোয়া যাওয়া শর্টগানটি পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে