নোয়াখালীর ৫ হাজার ১৯৯ হেক্টর জমির ফসল বন্যায় আক্রান্ত হয়েছে। ছয় উপজেলার ৫৭টি ইউনিয়নে জলাবদ্ধতা রয়েছে। বাড়ি বিধ্বস্ত হয়েছে প্রায় ৫৮টি।
স্ট্রিম সংবাদদাতা

টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা নদীর ঢলে বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে নোয়াখালী জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়ন। এতে পাঁচ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এদিকে আমন ধানের বীজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
৭ জুলাই থেকে টানা চারদিন ভারী বর্ষণের সঙ্গে যুক্ত হয় ফেনী জেলার মুহুরী নদীর উজানের পানি। এতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে ডুবে যায় আউশ ধানের ক্ষেত, আমনের বীজতলা এবং গ্রীষ্ম ও শরৎকালীন শাক-সবজির আবাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ৫ হাজার ১৯৯ হেক্টর জমির ফসল বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৯১ হেক্টর আমনের বীজতলা, ২ হাজার ৫০০ হেক্টর আউশ ধান, ১ হাজার ২০০ হেক্টর গ্রীষ্মকালীন এবং ৫৭৫ হেক্টর শরৎকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, এই জলাবদ্ধতায় এখনো প্রায় ২৪ হাজার ৯৫০টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৯০ হাজার ৪০৩ জন মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় ৫৮টি বাড়ি। আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ১ হাজার ২৩ জন। দুর্গতদের সহায়তায় মাঠে কাজ করছে ২৯টি মেডিকেল টিম।
বন্যার কারণে ধানের বীজতলা তৈরিতে দেখা দিয়েছে চরম সংকট। সুবর্ণচরের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘চারদিক পানিতে ডুবে থাকায় নতুন করে আমনের বীজতলা তৈরির মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বীজতলা করার জন্য উঁচু জায়গা ভাড়া নিচ্ছেন। টাকা-পয়সার অভাবে অনেকে তা করতে হিমশিম খাচ্ছেন। দ্রুত পানি না নামলে আউশ, আমন চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।’
কোম্পানীগঞ্জের কৃষক আমির হোসেন বলেন, ‘আকস্মিক বন্যায় ফলন্ত সবজির মাঠ পানিতে শেষ হয়ে গেছে। দেনা পরিশোধের চিন্তায় দিশেহারা কৃষক। ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুত সহায়তা প্রয়োজন।’
বন্যার কারণে বাজারে বীজের দাম বেড়েছে হঠাৎ করেই। জেলার সদর উপজেলার আণ্ডারচর বাজারে কয়েক মাস আগেও ১০ কেজি আমন ধানের বীজের প্যাকেট বিক্রি হচ্ছিল ৩৫০-৪০০ টাকায়, যা এখন দাঁড়িয়েছে ৭০০ টাকায়।
বীজ বিক্রেতা সুমন বলেন, ‘গত বছর বন্যায় জেলার ফসল নষ্ট হয়ে গেছে। আমরা বীজ সংগ্রহ করতে পারিনি। এবার অনেক বিক্রেতা পাশের জেলা থেকে বীজ এনে প্রয়োজন মেটাচ্ছেন। তাই বীজেরও দাম বেড়ে গেছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মীরা রানী দাস বলেন, ‘বন্যায় জেলার কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলায় বীজতলা ও সবজি বেশি আক্রান্ত হয়েছে। সেনবাগ ও সুবর্ণচরের তুলনায় কবিরহাট উপজেলায় পানি ধীরগতিতে সরছে। পানি দ্রুত সরে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে থেকে কৃষকদের ফসল রক্ষার বিষয়ে তাঁদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৪ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
৩০ মিনিট আগে
গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তার বিচার প্রচলিত ‘সেনা আইনে’ করার দাবি জানিয়েছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে তাদের বিচার শুরু করাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছে
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে