স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরে ফেরার সময় বাংলাদেশি সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ।
আটক জেলেরা হলেন উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
শাহপরীরদ্বীপ ইউপি সদস্য আবুল ফয়েজ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো আজ ভোরের দিকে নাফ নদীতে মাছ ধরতে যান জেলেরা। দুপুরে ফেরার পথে হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তাঁদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়।
আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুবই অসহায়। তার আয়েই আমাদের সংসার চলে। তাঁকে না পেলে সংসার চলবে না।’
নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, ফেরার পথে জেলেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাচাই শেষে জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ ইউএনও ইমামুল হাফিজ বলেন, ধরে নেওয়া জেলেদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

.png)

কক্সবাজার শহরের বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদকে মারধরের পর পুলিশে দিয়েছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
২ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২ ঘণ্টা আগে