স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে দেওয়া ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক শাকিল আহমেদ দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তবে ফেসবুকে তিনি ‘Coto Babu Ahmed’ নামে একটা অ্যাকাউন্ট চালান।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে এআই ব্যবহার করে তৈরি জাইমা রহমান ও নিজের একটি ছবি পোস্ট করেন শাকিল। ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা লেখেন।
স্থানীয় লোকজন জানান, মন্তব্যসহ ছবিটি ফেসবুকে পোস্ট করার পরই এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার বিকেলে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে দেবীগঞ্জ থানা-পুলিশ।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নেই হয়েছে। পুলিশ তাঁকে (শাকিল) আটক করে নিয়ে গিয়েছে। তাঁর এভাবে ফেসবুকে পোস্ট দেওয়া ঠিক হয়নি। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি।’
আটকের সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ফেসবুক পোস্টটির সত্যতা যাচাই করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার পর আদালতে উপস্থাপন করা হবে।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৯ ঘণ্টা আগে