স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত হবে। ঈদের দিন সকাল ৯টার একমাত্র জামাতের জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ মাঠের কিছু অংশে বৃষ্টির পানি জমেছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সত্ত্বেও মুসল্লিদের কাতার সোজা করতে মাঠে দাগ কাটা শেষ হয়েছে। ওজু ও সুপেয় পানির ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
জনশ্রুতি রয়েছে, প্রথম ১৮২৮ সালে এই মাঠে ঈদুল ফিতরের জামাতে সোয়া লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন। সেই থেকে মাঠের নাম হয় ‘সোয়ালাখিয়া’, যা পরে শোলাকিয়া নামে পরিচিতি পায়। মোগল আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী এই মাঠ পরিদর্শন করতে এসে করিমগঞ্জের কুতুবুদ্দিন এবং ইটনার রহিম মিয়াসহ অনেকে জানান, বংশপরম্পরায় তারা এই মাঠে নামাজ আদায় করছেন এবং বৃষ্টি সত্ত্বেও এবারও জামাতে শরিক হবেন।
করিমগঞ্জের কুতুবুদ্দিন বলেন, ‘দাদা এখানে নামাজ পড়তেন, আমার বাবা আমাদের নিয়ে আসতেন। এখন আমি আমার সন্তানদের নিয়ে আসি, এবারও আসবো।’
মাঠ দেখতে আসা আমিন সাদী নামের এক তরুণ মোগল আমলের এই মাঠকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির জন্য সরকারের কাছে দাবি জানান।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে ওয়াচ টাওয়ার, ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থাসহ কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো মাঠ। তিনি মুসল্লিদের জায়নামাজ ছাড়া বাড়তি কোনো ব্যাগ বা জিনিসপত্র নিয়ে ঈদগাহে প্রবেশ না করতে অনুরোধ করেছেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াত সহজ করতে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলবে।
এবারের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৪১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে