স্ট্রিম ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করে দেখছে। আমরা তাদেরকে বারবার বলছি তাকে ফেরত দেওয়ার জন্য। তবে দেশটি তাদের প্রত্যর্পণ প্রক্রিয়া বা আইন অনুযায়ী বিষয়টি কীভাবে দেখবে, সেটি তাদের ব্যাপার। এ বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি।’
নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে।’
রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তরাঞ্চল অনেকটা পিছিয়ে আছে। এই উন্নয়ন বৈষম্য যাতে দ্রুত কমানো যায়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। রংপুরকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের রেখে যাওয়া পরিকল্পনাগুলো পরবর্তী নির্বাচিত সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলে আশা করি।’
এ সময় তিনি জানান, নীলফামারীতে চীনের সহায়তায় একটি হাসপাতাল নির্মাণ করা হবে, যা পুরো রংপুর অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দেবে। এছাড়া রংপুরে কর্মসংস্থানসহ যেসব সমস্যা আছে, তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।
চার দিনের সফরে রংপুর ও নীলফামারীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন পররাষ্ট্র উপদেষ্টা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে