স্ট্রিম প্রতিবেদক

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের এই অর্জন জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে যুবদের সামনে আরও বৃহৎ সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।
সোমবার ভারতের মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
প্রসঙ্গত, যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে