শীতলক্ষ্যা নদীতে নিখোঁজদের মধ্যে ৩ মরদেহ উদ্ধার
স্ট্রিম সংবাদদাতানরসিংদী
-d7a3e3-480x270.webp)
নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত তাদের উদ্ধার করেছে ডুবুরিদল।
মৃতরা হলেন– গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে মো. সৌরভ (২০)। মো. শান্তর (২৪) সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে চারজন নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করে তাদের সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
-91e536.jpeg)
শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরিদল শীতলক্ষ্যা নদীর আশেপাশের ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় অভিযানে নামে। এর মধ্যে ১০ কিলোমিটার দূরে কালিগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকেলে ওই বাড়ির সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যায় গোসল করতে নামেন তারা। সাতাঁর না জানায় স্রো তিনজন তলিয়ে যান। এ সময় তাদের উদ্ধারে গিয়ে স্বজন সৌরভও তলিয়ে যায়।
শিবপুর থানার ওসি আরও জানান, ডুবুরিরা নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন। উদ্ধারকাজ শেষে মৃতদের পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
.png)






