স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকে ধাওয়া করে স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখে পিস্তল ও গুলি ফেলে পালিয়ে যান তিনি। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া মো. তুহিন নিষিদ্ধ ছাত্রলীগের বেগমগঞ্জ উপজেলার নেতা। তিনি গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোঠরামহব্বতপুর গ্রামে নানা তাজু মিয়ার বাড়িতে থাকতেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুহিন বিদেশি পিস্তলসহ বাজারে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা তাঁকে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্র-গুলি ফেলে দোড় দেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার এসআই কুতুব উদ্দিন লিয়ন ও আবদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে থেকে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ করে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন পিস্তল নিয়ে জাহাঙ্গীর ও হান্নান নামে দুজনের ওপর হামলার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাঁকে ধাওয়া দেয়।
নোয়াখালীর এসপি টিএম মোশাররফ হোসেন বলেন, অস্ত্রধারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার আগ্নেয়াস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে