স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। বাসার বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর আশপাশের লোকজন থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে ঢুকে বিছানার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী তাহেরা বেগম আঁখিকে গা-ঢাকা দিয়ে রয়েছেন। মরদেহের অবস্থা দেখে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে অন্তত তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।
নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক। এ তাহেরা বেগম আঁখি রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা। তবে স্বামী-স্ত্রী দুজনই টিকটকার হিসেবে পরিচিত।
রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘নিহত বাদলের স্ত্রী আগে বিবাহিত হওয়ায় জিহারে পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি। তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিলেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে সামাজিকভাবে আমরা বসে মীমাংসা করে দিয়েছিলাম।’
ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন,‘ প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী আঁখি পরিকল্পিতভাবে বাদলকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। তিন দিন ধরে আঁখির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ।’
ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাদলের স্ত্রীকে আটক করা সম্ভব হলে হত্যার রহস্য জানা যাবে।’

জিনজিরা এলাকা ঘুরে অন্তত ৫০ শিশু শ্রমিক পাওয়া যায়। তাদের বয়স ১২-১৭ বছরের মধ্যে। এরচেয়েও কম বয়সী আছে কয়েকজন। এই বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা থাকলেও বই-খাতা ফেলে সবাই এখন ‘পূর্ণাঙ্গ’ শ্রমিক।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই নতুন কাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
১১ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১২ ঘণ্টা আগে
দেশের সব রপ্তানিমুখী খাতের জন্য কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণসহ ব্যবসা সহজ করতে একগুচ্ছ প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় এসব সংস্কারের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১২ ঘণ্টা আগে