স্ট্রিম সংবাদদাতা

খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিজের নামে ইস্যু করা গুলিতে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে। এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহত সম্রাট বিশ্বাস (২৭) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তাঁর স্ত্রীও পুলিশ সদস্য।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, শনিবার ভোরে অস্ত্রাগারে দায়িত্ব (ম্যাগাজিন গার্ড) পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজ নামে ইস্যু করা চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, সম্রাট ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। কী কারণে এটি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন।
পুলিশ সুপার জানান, মরদেহের সুরতহাল হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে