লাইন মেরামত চলছে
স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধার হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও অব্যাহত রয়েছে। তবে এখনো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় লাইনচ্যুত বগি উদ্ধার নিয়ে সান্তাহার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগমের সঙ্গে কথা হয় স্ট্রিমের।
তিনি জানান, আজ দুপুরের মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।
সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে সরাসরি ৫ জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প ব্যবস্থায় ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছাচ্ছেন, যা ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়িয়েছে।
এর আগে, বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের ছাতিয়ান গ্রামে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ৬৬ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যোগ দেয়। আর দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুই পাশে আসে। সন্ধ্যা থেকে দুই উদ্ধারকারী দলের প্রায় ৪০০ জন কর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন সংস্কারে টানা কাজ চালিয়ে যাচ্ছেন।
রেলওয়ে কর্তৃপক্ষের আশা, আজ দুপুর ১২টার মধ্যেই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।
রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম বলেন, ‘দুই পাশে দুটি রিলিফ ট্রেন বুধবার সন্ধ্যা থেকে উদ্ধার কাজ করছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’
এদিকে, এ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৪ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে