স্ট্রিম সংবাদদাতা

জালিয়াতির মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে মো. বেলায়েত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি রূপালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, মো. বেলায়েত হোসেন ২১ অক্টোবর ২০১২ থেকে ২৪ এপ্রিল ২০১৬ পর্যন্ত সোনাইমুড়ী শাখায় কর্মরত ছিলেন। এ সময় তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তর করে আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে প্রাথমিকভাবে এর সত্যতা প্রমাণিত হলে মামলাটি আদালতে গড়ায়।
মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিচারক বেলায়েত হোসেনকে তিনটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে আত্মসা করা সমপরিমাণ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার সময় বেলায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। আদালত আসামির বিরুদ্ধে দ্রুত সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে