স্ট্রিম প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান অবরোধ ও আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
সোমবার (১৮ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, বিএনপি ‘গায়ের জোরে’ নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে, যা জনদুর্ভোগের সৃষ্টি করছে। তিনি লেখেন, ‘উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরোল্লিখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে।’
তাঁর ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, হাইকোর্টের রায় লঙ্ঘন করে নির্বাচন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে, একপাক্ষিক শুনানিতে নির্বাচন কমিশন আপিল করেনি।আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ মামলায় পক্ষভুক্ত ছিল না, মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়ে গেছে, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এবং তা না পাওয়া পর্যন্ত শপথ সম্ভব নয়, বরিশাল সিটি কর্পোরেশনের একই ধরনের মামলায় ভিন্ন রায় দেওয়া হয়েছ, নির্বাচন কমিশনের চিঠিতেও ‘আইনি জটিলতা না থাকলে’ পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে, বিএনপি নেতা ইশরাক হোসেন দাবি করেছেন, গেজেট প্রকাশ ও আদালতের রায়ের পরও শপথ নিতে না পারার পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদের ‘হস্তক্ষেপ’ রয়েছে। তার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় বাক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য।’
ইশরাক আরও বলেন, ‘যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়েছে, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে।’
তিনি উল্লেখ করেন, ‘লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করবো, নাহয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে, জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না।’
এদিকে, ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনকারীরা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ উঠেছে।
বিএনপির দাবি, নির্বাচনে জয়ী হয়ে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় শপথ গ্রহণ এখনই সম্ভব নয়।
এ বিষয়ে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
১ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে