স্ট্রিম সংবাদদাতা

আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের শিল্প–কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পাট-বস্ত্র, শিল্প-বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাট-বস্ত্র, শিল্প-বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশে (এলডিসি) উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।’ রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে ও বাজার বহুমুখীকরণে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন করেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক। সরকার বাজার তদারকি জোরদার রেখেছে। অসাধু মজুদদারি ও বাজার কারসাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে খন্দকার মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছে। মুক্তবাণিজ্য আলোচনা শুরু করার জন্য আমরা ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়েছি।’ তিনি আশা প্রকাশ করেন, আলোচনা শুরু হলে বাংলাদেশি পণ্যের জন্য ইউরোপীয় বাজারে আরও সুবিধা সৃষ্টি হবে।
এরআগে সকালে সিলেট সরকারি মদনমোহন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী খন্দকার মুক্তাদির। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ট্যাক্স বাড়ানোর বিষয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা বাণিজ্য-শিল্প, পাট-বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির কাছে জানতে চান। তিনি বলেন, অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, সামগ্রিকভাবে রাজস্বের পরিমাণ বাড়ানোর কথা বলেছেন। তবে তিনি ব্যক্তি খাতের কর বাড়ানোর কথা বলেননি।
অর্থমন্ত্রীর কথার ব্যাখ্যায় বাণিজ্য বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া বা আমাদের সাথে তুলনা করা যায়, এমন যেকোনো অর্থনীতির দেশের অর্থনীতির সাথে ট্যাক্স জিডিপি রেশিও তুলনায় আমাদের অনেক কম। জিডিপির সাথে আমরা যে পরিমাণে ট্যাক্স আহরণ করি, সরকারের যে রাজস্ব আয় হয়, সেই আয়ের রেশিও অনুপাত যেকোনো দেশের সাথে তুলনা করলে, আমরা অনেক নিচের দিকে। ট্যাক্স জিডিপি রেশিও না বাড়ালে দেশের উন্নয়নে বেশি বিনিয়োগ কীভাবে বাড়াবেন?’

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১৬ মিনিট আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে