স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেনের ধাক্কায় শুভ চৌধুরী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বারোবাজার রেল স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ বারোবাজারের ‘শুভ টেলিকম’-এর স্বত্ত্বাধিকারী এবং বেলাট গ্রামের কায়স্থপাড়া এলাকার বিদ্যুৎ চৌধুরীর ছেলে।
ঠিক পাঁচ দিন আগেও (২৫ ফ্রেব্রুয়ারি) একই স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছিল।
স্থানীয় ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বারবাজার রেল স্টেশনের প্রায় ৩০০ গজ দূরে রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বারোবাজার রেল স্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৪ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে