স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার কার্যক্রম রয়েছে। এর একটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হচ্ছে। এ মামলায় আজই প্রথম সাক্ষ্য নেওয়া হবে। একই দিনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।
এর আগে ২৫ নভেম্বর হানিফের মামলায় সূচনা বক্তব্য শেষ করে প্রসিকিউশন। ওই দিন প্রসিকিউটর মিজানুল ইসলাম তথ্য-উপাত্ত, অডিও-ভিডিও ক্লিপ ও সংবাদপত্রের তথ্যপ্রমাণ আদালতে তুলে ধরেন। এরপরই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে রয়েছেন মো. আমির হোসেন। তিনি গত শুনানিতে ট্রাইব্যুনালকে বলেছিলেন, কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে যেন বিচার না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এর মধ্যে শহীদ পরিবারের সদস্য ৮ জন, প্রত্যক্ষদর্শী ৮ জন ও আহত ৮ জন রয়েছেন। আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও হত্যার তিনটি অভিযোগ গঠন করা হয়েছে।
অন্যদিকে হত্যা, উসকানি ও ষড়যন্ত্রসহ আটটি অভিযোগে হাসানুল হক ইনুর বিচারকাজও চলছে। আজ তাঁর বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা।
গতকাল রোববার জব্দ তালিকার সাক্ষী তদন্ত সংস্থার এসআই মো. কামরুল হোসেন জবানবন্দি দেন। পরে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাঁকে জেরা করেন। এর আগে ১ ও ২ ডিসেম্বর সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং মামলার প্রথম সাক্ষী মো. রাইসুল হক জবানবন্দি দেন। রাইসুল হক জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় গুলিবিদ্ধ হন। তিনি ইনুকে হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন।
মামলার নথিপত্র বলছে, জুলাই-আগস্টের আন্দোলন দমনে কুষ্টিয়া শহরে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালানো হয়। এতে শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, শ্রমিক আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবু, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ শহীদ হন। এসব হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে হানিফ-ইনুসহ স্থানীয় নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলছে।

.png)

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে