স্ট্রিম প্রতিবেদক

নিজের জান-মালের নিরাপত্তা চেয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তবে বিধিগত সীমাবদ্ধতার কারণ দেখিয়ে নোটিশটি গ্রহণ করেননি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে হত্যার হুমকির ঘটনাটি সত্য হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৬৪ বিধিতে নোটিশটি দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ। বিশেষ অধিকার প্রশ্নে দেওয়া নোটিশে নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচিত এই সংসদ সদস্য দাবি করেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলে গত ২৫ ফেব্রুয়ারি হত্যার উদ্দেশ্যে তার এবং তার গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। সংসদে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটেও তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে এবং অনলাইনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নোটিশে হান্নান মাসউদ বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তাঁর জান-মাল, সম্মান ও মর্যাদা রক্ষা করা সংসদের দায়িত্ব।
নোটিশটি পাঠ করে জাতীয় সংসদের স্পিকার ঘটনাটিকে দুঃখজনক ও উদ্বেগের বলে অভিহিত করেন। এ সময় নোটিশে কিছু অসম্পূর্ণতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় বিধিগত সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখপ্রকাশ করেন স্পিকার। তবে নোটিশের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
ঘটনাটি সত্য হয়ে থাকলে সেটি অত্যন্ত দুঃখজনক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্য হান্নান মাসউদকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তিনি বলেন, সেটি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংসদের যেকোনো সদস্য এ ধরনের ঘটনার শিকার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা বা আইনিব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২১ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে