স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুলা থেকে গ্যাসের বিস্ফোরণে একজনের মৃত্যু
ফতুল্লার গিরিধারা এলাকায় চুলার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মো. কালাম (৪৭) আজ বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। হাসপাতাল সূত্র জানায়, কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
আজ সোমবার ভোর ছয়টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের বাবা ও তাঁর তিন ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন অটোরিকশা চালক আব্দুল কাদের (৫০) এবং তাঁর তিন ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৪)।
প্রতিবেশী মোহাম্মদ ফারুক জানান, ভোরে বিকট শব্দ শুনে তাঁরা ওই বাড়িতে গিয়ে দেখেন চারজনই আগুনে ঝলসে গেছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, পুলিশ উভয় ঘটনার তদন্ত করছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৪১ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে