দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হিসেবে পুলিশ কমিশন গঠন আলোচনার কেন্দ্রে রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়।
সংলাপের এই পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। সেগুলো হলো—রাষ্ট্রের মৌলিক নীতিমালা এবং নাগরিকদের মৌলিক অধিকার প্রসার।
পুলিশ কমিশন গঠনের প্রস্তাবটি প্রথম দফার ১৬৬টি সংস্কার ইস্যুর মধ্যে ছিল না। তবে পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন করে এটি তোলা হয়েছে।
দ্বিতীয় দফা সংলাপে অংশ নিয়েছে অন্তত ৩০টি রাজনৈতিক দল, যারা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে।
চলমান এই সংলাপে ২০টি গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে আলোচনা শেষে ৩১ জুলাইয়ের মধ্যে একটি ঐক্যবদ্ধ অবস্থান চূড়ান্ত করতে চায় কমিশন।
গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুগুলোতে একটি সমন্বিত জাতীয় অবস্থান গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে