‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজগণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘অনেকেই জিজ্ঞাসা করেন, হ্যাঁ ভোটের প্রার্থী কে। হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ হ্যাঁ আমাদের উপহার দেবে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ, যা জুলাই গণঅভ্যুত্থানের আ২২ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজইনসাফ প্রতিষ্ঠা ও এক ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালনা বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, সংবিধান সংশোধন যেন ছেলেখেলায় পরিণত না হয় এবং জবাবদিহি নিশ্চিত থাকে, সে জন্যই এই গণভোট।১৯ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের প্রচারে বাধা নেই সরকারি কর্মচারীদের: আলী রীয়াজগণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে আলোচনায় দেখা গেছে, এ বিষয়ে সরকারি কর্মচারীদের ওপর কোনো আইনি নিষেধাজ্ঞা নেই।১৭ জানুয়ারি ২০২৬
লুটপাটের টাকায় ফ্যাসিবাদীরা গণভোট নিয়ে মিথ্যাচার করছে: আলী রীয়াজপলাতক ফ্যাসিবাদীরা লুটপাটের টাকা খরচ করে গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জনগণকে সত্য জানানোর মাধ্যমেই এই মিথ্যাকে পরাজিত করতে হবে।১৫ জানুয়ারি ২০২৬
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎসরকারের আমন্ত্রণে বাংলাদেশে একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই মিশন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবে।১৪ জানুয়ারি ২০২৬
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: আলী রীয়াজপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় প্রাতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়ে বারবার একক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হয়েছে। তাই কোনো ব্যক্তিবিশেষের ওপর নির্ভর না করে প্রাতিষ্ঠানিকভাবেই এর মোকাবিলা করতে হবে।’১৩ জানুয়ারি ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে: আলী রীয়াজঅধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন। এটা যদি না মানেন, তা কি কোনো ইজ্জতের মানুষ করতে পারে? অবশ্যই নিঃসন্দেহে তাঁরা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। আমরা আশা করি, তারা এগুলো বাস্তবায়ন করবেন।’১২ জানুয়ারি ২০২৬
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে গণভোট: আলী রীয়াজভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে চালাবেন, তা ঠিক করে দেওয়ার এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।১১ জানুয়ারি ২০২৬
সরকারের ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, তাঁরা যেন আর কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন, তা নিশ্চিত করতেই এবারের গণভোট আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ । বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।০৮ জানুয়ারি ২০২৬
ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসার জন্যই এবারের গণভোট: আলী রীয়াজবাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন।০৭ জানুয়ারি ২০২৬
‘জনগণই ঠিক করবে দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা’: আলী রীয়াজভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না, তা জনগণই গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, দেশের আগামী ৫০ বছরের পথরেখা এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।০৫ জানুয়ারি ২০২৬